October 8, 2026, 3:40 am
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ১৮ বছর ধরে পালিয়ে থাকা স্বামী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্ত্রী মমতাজ বেগমকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে রাজবাড়ী সদর থানার এসআই হীরণ কুমার বিশ্বাসের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মাঝদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মমতাজ রাজবাড়ী সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে।
রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ভাঙাড়ি ব্যবসায়ী ঘরজামাই আহম্মদ আলী মোল্লাকে হত্যার দায়ে মমতাজ বেগমকে সশ্রম কারাদণ্ড, আরও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
আহম্মদ আলী মোল্লার মৃত্যুর ঘটনার পর থেকে দীর্ঘ ১৮ বছর ধরে মমতাজ পলাতক ছিলেন।
রাজবাড়ী সদর থানার এসআই হীরণ কুমার বিশ্বাস বলেন, পুলিশের অভিযানে দীর্ঘ ১৮ বছর ধরে পালিয়ে থাকা মমতাজ বেগমকে অনেক কষ্টে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজনেস নিউজ/আরকে