November 21, 2026, 11:50 pm

সন্তান জন্মের একমাস পরেই কাজে ফিরলেন কারিনা

সন্তান জন্মের একমাস পরেই কাজে ফিরলেন কারিনা

দ্বিতীয় সন্তান জন্মের এক মাস পর কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

সোমবার মুম্বাইয়ের বান্দ্রায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তিনি।

এ সময় কারিনা নেবি ব্লু ড্রেস ও হাই হিল পরিহিত ছিলেন। চুলের রঙেও পরিবর্তন দেখা গেছে বেবোর।

গাড়ি থেকে বের হওয়ার পর নিরাপত্তা প্রহরীরা তাকে ঘিরে ছিল।

২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

এরপর গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com