August 31, 2026, 9:07 pm
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৫৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। গত বছরের ২ জুলাইয়ের পর এটিই দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। সেদিন আক্রান্ত হিসেবে দেশে শনাক্ত হয়েছিলেন চার হাজার ১৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৩৮ জনে।
মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২২ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই হাজার ৮০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৩০ জনের।
বিজনেস নিউজ /এসকে