August 26, 2026, 11:09 am

‘মুখার্জি’ পদবী থেকে চ্যাটার্জী পদবীতে এবার রানী

‘মুখার্জি’ পদবী থেকে চ্যাটার্জী পদবীতে এবার রানী

২০২০ সালে গুঞ্জন উঠেছিল আদিত্য চোপড়ার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে রানি মুখার্জির। তবে বিষয়টি গুজব জানিয়ে গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন নায়িকা। তবে আদিত্য এ নিয়ে মুখ খুলেননি।

আবারও এমন গুঞ্জন উঠেছে রানিকে ঘিরে। কারণ তার পদবী পরিবর্তন। ২১ মার্চ (রোববার) ৪৩তম জন্মদিন পালন করলেন এই বলিউড অভিনেত্রী। বিশেষ এই দিনে তার পদবী পাল্টানো নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। এবার বিচ্ছেদের গুজব উঠেনি। রানি তার নতুন সিনেমার ঘোষণা দিলেন জন্মদিনে। এর নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

রানির নতুন সিনেমার পরিচালক অসিমা ছিব্বর। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি বলেন, ‘জন্মদিনের এই সিনেমার চেয়ে ভালো কোনও উপহার হতে পারে না। অপেক্ষায় আছি কবে শুটিং শুরু করব। সেই সময়ও চলে এসেছে।’

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর গল্প তৈরি হয়েছে পুরোপুরি রানিকে নিয়ে। এক দেশের বিরুদ্ধে এক মায়ের লড়াইয়ের গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। রানি এই প্রসঙ্গে বলেন, ‘এরকম গল্প আগে কখনও দেখেনি বলিউড। তাই এই সিনেমার চিত্রনাট্য পড়ে নিজেকে আটকাতে পারিনি। একবার শুনেই হ্যাঁ করে দিয়েছি৷’

বলিউডে ২৫ বছর পার করলেন রানি মুখার্জি। ক্যারিয়ারের শুরুর সিনেমাটি ছিল নারী কেন্দ্রিক। যার কেন্দ্রিয় চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ক্যারিয়ারের ২৫ বছর পুর্তির সিনেমাটিও তৈরি হচ্ছে নায়িকাকে ঘিরে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com