October 10, 2026, 7:28 pm

ব্যাংকগুলো ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে

ব্যাংকগুলো ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান নগদ ১৫ শতাংশ লভ্যাংশের পাশাপাশি বোনাস শেয়ারও লভ্যাংশ ঘোষণা দিতে পারবে।

সোমবার (১৪ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

সভার সিদ্ধান্তসমূহ

১. সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত ব্যাংকের লভ্যাংশ প্রদানের সর্বোচ্চ সীমা (উক্ত সাকুলারের ১। ক) এ বর্ণিত সিলি) পাঁচ শতাংশ বাড়িয়ে ৩০ থেকে ৩৫ করা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

২. সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশ প্রদানের সর্বোচ্চ সীমার ১৫ শতাংশ অতিরিক্ত বােনাস শেয়ার সামর্থ্য অনুসারে ইস্যুর ঘােষণা করতে পারবে।

৩. তফসিলি ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিল পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহী করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ আল্ড এক্সচেঞ্জ কমিশন উভয়ই প্রয়ােজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

৪. বিশেষ মিউচ্যুয়াল ফান্ড (এসপিএফ) এ তফসিলি ব্যাংকগুলাের ২০০ কোটি টাকা বিনিয়ােগ সংক্রান্ত বিষয়ে ২০১৫ সালে বাংলাদেশ বাংকের জারিকৃত সাকুর্লারে কিছুটা পরিবর্তন এনে একে সিকিউরিটিজ অ্যান্ড এলাচেঞ্জ কমিশন সম্পদ ভিত্তিক বিধিমালা, ২০০৪ এর যুগােপযোগীর মাধ্যমে এসপিভির তহবিল সম্পদ ভিত্তিক সিকিউরিটিজে বিনিয়ােগের পাশাপাশি অন্যান্য ফিক্সড ইনকাম সিকিউরিটিজ যেমন- সুকুক, করপোরেট বন্ড, গ্রিন বন্ড ইত্যাদিতে বিনিয়ােগের সুযােগ সৃষ্টির বিষয়ে নীতিগতভাবে একমত পােষণ করা হয়েছে।

৫. সরকারি ট্রেজারি বিল ও বন্ড স্টক এক্সচেঞ্জে লেনদেনের সুযােগ সৃষ্টির মাধ্যমে পুঁজিবাজারের সকল স্তরের বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি যৌথভাবে কাজ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

৬. পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানসমূহের লভ্যাংশে প্রদানের ক্ষেত্রে কর প্রদান সংক্রান্ত জাতীয় রাজস্ব বাের্ড কর্তৃক জারিকৃত সার্কুলারের কার্যকারিতা বাতিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি এনবিআরকে অনুরােধ জানানাে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠান প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৭. কমিশন কর্তৃক অনুমােদিত টায়ার-১ অতিরিক্ত ক্যাপিটাল হিসেবে ব্যাংকের মাধ্যমে ইস্যুকৃত পারপাচুয়াল বন্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত লেনদেনের প্রয়ােজনীয় উদ্যোগ গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা হিসেবে ব্যাংকের বিনিয়োগ সংক্রান্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্যাপিটাল মার্কেট এক্সপােজার গণনার ক্ষেত্রে বিনিয়ােগকৃত সিকিউটিজের বাজার মূলের পরিবর্তে ক্ৰয় মূল্যের ভিত্তিতে গণনা করার বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণে প্রতিনিধিরা কমিশনকে আশ্বস্ত করেছে।

এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাসসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদসহ বিএসইসির একাধিক নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাস।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com