July 21, 2026, 8:03 pm

প্রতিবন্ধীদের ফ্রিতে চা-কফি খাওয়ান চা-বিক্রেতা প্রিয়কান্ত সরকার

প্রতিবন্ধীদের ফ্রিতে চা-কফি খাওয়ান চা-বিক্রেতা প্রিয়কান্ত সরকার

প্রিয়কান্ত সরকার (২৬), একজন চা বিক্রেতা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চা-কফি বিক্রি করেন নিজের দোকানে। তবে সবার কাছে চা-কফি বিক্রি করলেও প্রতিবন্ধীদের কাছ থেকে কোনো টাকা নেন না।

মানবিক দৃষ্টিকোণ থেকেই এ কাজটি দীর্ঘ তিন বছর যাবত করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এই যুবক।

শনিবার সকালে গিয়ে দেখা যায়, দোকানের সামনে লেখা প্রতিবন্ধীদের জন্য চা-কাফ ফ্রি, তার পাশে বসেই একজন প্রতিবন্ধী কফি পান করছেন।

চা পান করতে আসা ইউনিয়ন পরিষদের সচিব শুভ্র দত্ত বলেন, প্রিয়কান্তরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সমাজের গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের জন্য আমাদের দায়িত্বটা কী।

প্রভাষক রাজীব কুমার দাস বলেন, প্রায় প্রতিদিন আমি প্রিয়কান্তর দোকানে চা পান করতে আসি। সব সময় দেখি প্রিয়কান্ত প্রতিবন্ধীদের ফ্রি চা-কফি দিয়ে থাকেন। অভাব অনটনের মাঝে প্রিয়কান্ত যে কাজটি করেন অনেক অর্থশালী মানুষও সে কাজটি করেন না।

এ বিষয়ে জানতে চাইলে প্রিয়কান্ত সরকার বলেন, প্রায় সময়ই অনেক প্রতিবন্ধী আমার দোকানে আসা কাস্টমারদের কাছে চা-কফি খেতে চান। কিন্তু অনেক কাস্টমার তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেন। এটা আমাকে কষ্ট দেয়। আসলে প্রতিবন্ধী মানুষের কোনো কামাই (রোজগার) নেই। তারা নিজেরা চলতে পারে না। আমি সামান্য আয়ের মানুষ। তাই এ কাজটি করতে আমার কষ্ট হয় না।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com