July 21, 2026, 7:43 pm

আমার নেতৃত্বে কোম্পানীগঞ্জ আ.লীগ চলবে: কাদের মির্জা

আমার নেতৃত্বে কোম্পানীগঞ্জ আ.লীগ চলবে: কাদের মির্জা

তাদের এ কমিটি আমরা মানি না। আমরা গঠনতান্ত্রিক উপায়ে এখানে কমিটি করেছি। সেই কমিটির নেতৃত্বে কোম্পনীগঞ্জে আওয়ামী লীগ চলবে। এটিই হলো শেষ কথা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এ কমিটি করা হয়েছে বলে দাবি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে ব্যবসায়ীদের ওপর হামলা, লুটপাট, মুজিব শতবর্ষ উদযাপনের মঞ্চ ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, আমি জনপ্রতিনিধি, আমি জনগণের পক্ষে কথা বলছি। প্রতিপক্ষ কথা বলছে নিজস্ব স্বার্থে। তবে জাতীয় নেতারা কেন চুপ করে আছে, তা আমি জানি না।

তিনি বলেন, যারা অপরাজনীতি করে, তাদের সঙ্গে আমি রাজনীতি করতে পারব না। আমি আওয়ামী লীগের কমিটিতে থাকতে না পারলে, শিক্ষকদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হিসেবে আমি কাজ করব।

তিনি বলেন, দলের বর্তমানে এ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুজন জাসদের লোক। দুজনই গণবাহিনীর  কমান্ডার ছিলেন। তারা দলে হাইব্রিড। খিজির হায়াত জাসদের প্ররোচনায় এ ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের এ কমিটি আমরা মানি না। আমরা গঠনতান্ত্রিক উপায়ে এখানে কমিটি করছি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com