October 27, 2026, 1:07 pm

বিবাহবিচ্ছেদ না করেই ফের প্রেমে মজেছেন শ্রাবন্তী

বিবাহবিচ্ছেদ না করেই ফের প্রেমে মজেছেন শ্রাবন্তী

টালিউড নায়িকা শ্রাবন্তীকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। টালিউডে গুঞ্জন—ফের প্রেমে মজেছেন এ নায়িকা। তবে তৃতীয় স্বামী রোশান সিংকে এখনও ডিভোর্স দেননি তিনি।  যদিও মাস ছয়েক ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই।  পৃথক বাসায় থাকছেন দুজন।
রোশান সিংয়ের সঙ্গে দূরত্বের পর থেকেই শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। টালিউডপাড়ায় এবার প্রশ্ন— কার সঙ্গে চতুর্থবারের মতো সাতপাকে বাঁধা পড়ছেন?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তী লেখেন, ‘যলি তোমায় ভালোবাসি?’ আর তাতেই নতুন করে শুরু হল জল্পনা। তাহলে কি আবারও প্রেমে পড়লেন টলিপাড়ার নায়িকা? এই প্রশ্নেই সরগরম টালিগঞ্জের টিনসেল টাউন।
নতুন কারও প্রেমে পড়লেন? না পুরনো প্রেমকেই জীবনে ফেরত পেতে চাইছেন শ্রাবন্তী? এই ধোঁয়াশা তৈরি হয়েছে তার লেখা আরও কয়েকটি বার্তায়। যেখানে এই সুদর্শনী লিখেছেন, যদি বলি তোমায় মিস করছি? একই ছবিতে আবার লিখেছেন, যদি বলি তোমাকেই আমার প্রয়োজন? আরেকটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেছেন শ্রাবন্তী। সেখানে অভিনেত্রী লিখেছেন, যখন প্রেমে পড়েছিলাম খুব ছোট ছিলাম। জানতামই না ভালোবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।
তার এসব পোস্ট নিয়ে জল্পনা এখন তুঙ্গে।  ধারণা করা হচ্ছে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন শ্রাবন্তী। রোশানের সঙ্গে তার বনিবনা আর হওয়ার সম্ভাবনা নেই। যেমনটি জানিয়েছেন রোশানও।  শ্রাবন্তীর বিজেপিতে যোগ দেওয়ার খবরের প্রতিক্রিয়ায় রোশান বলেছেন, ছয় মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। থাকছেন আলাদা বাসায়।  শ্রাবন্তীর রাজনীতিতে নাম লেখানোয় অবাক হয়েছেন রোশান। তবে তাকে শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, টালিউডে অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পরই ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী।
২০১৬ সালে দুজনের ডিভোর্স হয়। এ সংসারে তাদের ঝিনুক নামে এক ছেলেসন্তানের জন্ম হয়।
পরে ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন টালিউড কুইন।  কিন্তু সে বিয়ে ছয় মাসের বেশি টেকেনি। এর পর ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশান সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নায়িকা।
কিন্তু গত বছরের নভেম্বর থেকেই দুজনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলোও করেন। পরোক্ষ কটাক্ষের পালাও বেশ কিছু দিন চলেছিল; তবে সেসব এখন অতীত।
এখন অভিনেত্রী কি পুরনো ভালোবাসার কাছে ফিরতে চাইছেন? সেটি নিয়েই যত প্রশ্ন। আর এ ক্ষেত্রেই আবার বলতে হয় রাজীব বিশ্বাসের কথা। প্রসঙ্গত রাজীবকে যখন শ্রাবন্তী বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ১৬। তা হলে কি প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার ইঙ্গিতই দিলেন অভিনেত্রী?

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com