August 13, 2026, 9:31 pm

তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল চার বছরের শিশুর

তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল চার বছরের শিশুর

চট্টগ্রামের সীতাকুণ্ড বাংলাবাজার এলাকার তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মোছাম্মৎ আকসা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শিশুর বাবা বেলাল জানায়, ‘দুপুরে পরিবারের সবাই খাচ্ছিল। এমন সময় আমার চার বছরের মেয়ে আকসা বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে চার বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com