August 24, 2026, 11:16 am

কারওয়ানবাজারে মার্কেটে ভয়াবহ আগুন 

কারওয়ানবাজারে মার্কেটে ভয়াবহ আগুন 

রাজধানীর কারওয়ানবাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার রাত ৯টা ৮ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিগান বলেন, রাত ৯টা ৮ মিনিটে কারওয়ানবাজারের হাসিনা মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এবং কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com