October 26, 2026, 11:40 am

মৃত্যুর আগে মেয়েকে চিরকুটে যা লিখেছিলেন শ্রীদেবী

মৃত্যুর আগে মেয়েকে চিরকুটে যা লিখেছিলেন শ্রীদেবী

বলিউডে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন জাহ্নবী কাপুর। অনেকেই বলেন শ্রীদেবীর মেয়ের পরিচয়ই তাকে দ্রুত সফলতা এনে দিয়েছে। এটি সমালোচকদের কথা। কিন্তু ভক্তরা পড়েছেন তার অভিনয়ের প্রেমে।

জাহ্নবী কাপুরের প্রথম সিনেমা ‘ধাড়াক’। এরজন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলেন মায়ের কাছ থেকে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক জাহ্নবীর। কিন্তু মা শ্রীদেবী চেয়েছিলেন মেয়ে ডাক্তার হবেন। তাই বলে মেয়ের স্বপ্নকে অপূর্ণ রাখেননি প্রয়াত এই বলিউড তারকা।

করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’-এর জন্য শ্রীদেবী নিজে গাইড করেছিলেন মেয়েকে। অথচ সিনেমা মুক্তির আগেই চলে যান বলিউডের এই কিংবদন্তী অভিনেত্রী। সন্তানকে বড় পর্দায় দেখার ইচ্ছাটা অধরাই থেকে গেল।

প্রথম সিনেমা মুক্তিতে মাকে না পাওয়ার কষ্ট আজও রয়েছে জাহ্নবীর মনে। শ্রীদেবীর সঙ্গে মেয়ের সম্পর্ক সবসময় বন্ধুর মতো ছিল। তাই মায়ের চলে যাওয়া তাকে সবচেয়ে একা করে দিয়েছে।

২৪ ফেব্রুয়ারি (বুধবার) ছিল শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। মায়ের চলে যাওয়ার দিনে সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করেন জাহ্নবী। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মায়ের থেকে পাওয়া এক চিরকুট ৷ যেখানে লেখা ছিল, ‘তোমাকে ভালোবাসি বাবু, এই পৃথিবীর সেরা সন্তান তুমি’।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি পুরো বিশ্বকে তাক লাগিয়ে চলে যান শ্রীদেবী। দুবাইয়ে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে মারা যান তিনি। হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রীর মরদেহ।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com