August 10, 2026, 7:58 am

আমাদের ক্যাপিটাল মার্কেট এখন খুবই ভালো করছে: শিবলী রুবাইয়াত

আমাদের ক্যাপিটাল মার্কেট এখন খুবই ভালো করছে: শিবলী রুবাইয়াত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম বলেছেন, শেয়ারবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই। আমাদের ক্যাপিটাল মার্কেট এখন খুবই ভালো করছে। শেয়ারবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে, আগামীতেও রাখবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে ৫২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

শিবলী রুবায়েত উল ইসলাম বলেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই বাংলাদেশের সোস্যাল, ইকোনমিক ডেভোলপমেন্টের কথা তুলে ধরছি। এই উন্নয়নে সরকারের পাশাপাশি ছোট বড় সকল প্রতিষ্ঠানের অবদান রয়েছে।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com