October 25, 2026, 9:27 am

মেয়েকে নিয়ে স্টেডিয়ামে বিরাট-আনুশকা

মেয়েকে নিয়ে স্টেডিয়ামে বিরাট-আনুশকা

বিরাট কোহলির সঙ্গে প্রায় স্টেডিয়ামে হাজির থাকেন স্ত্রী আনুশকা শর্মা। তাদের প্রেম শুরুর পর থেকেই এমনটা দেখা যায়। দেশের বাইরে ভারতীয় ক্রিকেট দলের বেশিরভাগ সফরেও বিরাটের সঙ্গী থাকতেন আনুশকা। এখন থেকে যুক্ত হলো তাদের মেয়ে ভামিকা শর্মা।

সম্প্রতি ভারতে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। দেশটির প্রধানমন্ত্রীর নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এখানে বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ।

স্টেডিয়ামে পৌঁছাতে আহমেদাবাদ বিমানবন্দরে বুধবার সকালে দেখা যায় ‘বিরুস্কা’কে। আনুশকার পরনে ছিল কালো কুর্তি, চোখে সানগ্লাস ও ডেনিমের জিন্স। আর বিরাট পরেছিলেন নীল টি-শার্ট, ডেনিমের জিন্স ও চোখে কালো সানগ্লাস।

জানা যায়, বিরাট ও আনুশকার সঙ্গে ছিলেন তাদের মেয়ে ভামিকা। কিন্তু কৌশলে মেয়েকে পাপারাজ্জিদের ক্যামেরার আড়ালে রাখেন এই তারকা দম্পতি। ‌‌‘বিরুস্কা’কে দেখা গেলেও সন্তানের মুখ আসেনি ছবিতে।

১১ জানুয়ারি মা হয়েছেন অনুশকা শর্মা। জন্মের পর নবজাতককে দেখার জন্য অপেক্ষায় ছিলেন ‘বিরুস্কা’র ভক্তরা। এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

স্টেডিয়ামে মেয়েকে নিয়ে গ্যালারিতে বসবেন আনুশকা শর্মা। এই সুযোগে ক্যামেরা কয়েক মুহূর্তের জন্য হলেও দেখা যেতে পারে ছোট্ট ভামিকাকে। সেই আশাতেই রয়েছেন নেটিজনরা।

উল্লেখ্য, মেয়ে ভামিকার জন্মের পর তাকে সবসময় পাপারাজ্জিদের আড়ালে রেখেছেন বিরাট ও আনুশকা। এজন্য পাপারাজ্জিদের বরাবর অফিশিয়ালি চিঠিও দিয়েছিলেন তারা।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com