October 25, 2026, 11:36 pm

প্রত্যেক নাগরিকদের ব্যক্তিগত ডাটাবেজ তৈরি করবে বিবিএস

প্রত্যেক নাগরিকদের ব্যক্তিগত ডাটাবেজ তৈরি করবে বিবিএস

দেশের প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিগত ডাটাবেজ তৈরি করবে বাংলাদেম পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই ডাটাবেজে সকল নাগরিকের আলাদা আলাদা তথ্য যুক্ত থাকবে। বিবিএস ডাটাবেজ তৈরির জন্য ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেড’ তৈরি করবে বলে জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সাথে বিবিএস যৌথ উদ্যোগে একটি কর্মশালার করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর জেনারেল (নিউজ), এ এস এম জাহীদ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম।

ইয়ামিন চৌধুরী বলেন, কোভিডকালীন সময়ে আমাদের দেশের জনশুমারি পেছানো হয়েছে। কারণ আমাদের সশরীরে মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে ডাটা সংগ্রহ করতে হয়। কিন্তু উন্নত বিশে^ এই পদ্ধতি ব্যবহার করে না। তারা আরও আপডেট প্রযুক্তি ব্যবহার করে।

তিনি বলেন, বিশেষ করে আমাদের বন্ধু রাষ্ট্র জাপানের পরিসংখ্যান খুব শক্তিশালী। করোনা মহামারির মধ্যে তারা জনশুমারির তথ্য আপডেট করেছে। তারা প্রযুক্তির মাধ্যমে জাপানের সকল নাগরিকের তথ্য সম্বলিত ডাটাবেজ আপডেট করেছে।

সচিব আরও জানান, করোনার মধ্যে আমরা অনুভব করেছি যে, আমাদেরও সকল নাগরিকদের ডাটা সম্বলিত ডাটাবেজ দরকার। ডাটাবেজ থাকলে সহজে নাগরিকের যেকোন তথ্য আপডেট করতে পারবো। আপডেট তথ্যেও জন্য বিবিএস থেকে প্রত্যেক নাগরিকদের ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেড’ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, নাগরিকদের ব্যক্তিগত ডাটাবেজে প্রত্যেক নাগরিকদের নাম, ঠিকানা, বৈবাহিক অবস্থা, সম্পত্তি, পরিবারের সদস্যসহ আরও আনুঙ্গিক তথ্য থাকবে ডাটাবেজে। সব মিলিয়ে একজন ব্যক্তির সব ধরনের তথ্য দিয়ে প্রত্যেক ব্যক্তির আলাদা আইডেনটিটি তৈরি করা হবে। ডাটাবেজটি তৈরি হলে এখান থেকে কারো তথ্য মুছে যাবে না। এই পদ্ধতি জাপানসহ বিশে^র উন্নত দেশগুলো করছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com