October 7, 2026, 10:06 pm
ফ্রি বা বিনা পয়সার সেবার নেয়ার দিন শেষ। এখন টাকা দেবন সেবা নেবেন। ঢাকা-সিলেট ফোরলেনে টোল আদায় করা হবে। আমরা সেবা চায় কিন্তু পয়সা দিতে রাজি না এটা আমাদের কালচার। তবে আমাদের এখান থেকে বের হতে হবে।বিনা পয়সায় সেবার দিন শেষ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা বলেন। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিনা পয়সায় সেবার দিন শেষ। আমাদের এমন মনোভাব সবকিছুর সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি না। বিশেষ করে যাদের পকেটে পয়সা আছে, তারা দেয়ই না। এটা আমাদের কালচার। এ থেকে বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী চান- বড় সড়ক যেগুলো নির্মাণ করছি, এগুলোতে টোল আদায় করব।’
একনেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি ১৬ হাজার ৯১৮ কোটি ৫৯ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে পুনরায় মহাসড়কে টোল আদায়ের বিষয়টি বলেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-সিলেটে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। এগুলো থেকে আমরা টোল আদায় করব। এ ব্যাপারে আজ আবার তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন।
মন্ত্রী জানান, এই টোল আদায় করে শুধু সরকারের রাজস্ব আদায়ের জন্য নয়, ইয়ারমার্ক একটা অ্যামাউন্ট থাকে। যাতে ওই সড়কগুলোর মেরামতে এই টাকা ব্যয় করা যায়’।
এম এ মান্নান বলেন, ‘এই যে সড়ক বানাচ্ছি, যাওয়ার পথে যেন বিশ্রামের জায়গা থাকে। কফি খাওয়ার জায়গা থাকে। একটু বসে হালকা হওয়ার জায়গা থাকে। একটা সুন্দর ওয়াশরুম থাকে। নারীদের চেঞ্জিং রুম ও বসার জায়গা যেন থাকে। সড়ক ও জনপথ অধিদফতরকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, ঢাকা-সিলেট মহাসড়ক বা ঢাকা-চট্টগ্রাম রুটে এগুলো করতেই হবে।’
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নেই হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ। দীর্ঘ পাঁচ বছর ঢাকা-সিলেটের ২০৯ দশমিক ৩২ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণে উন্নয়ন সহযোগীর সন্ধানে ছিল সরকার। প্রকল্পের ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ টাকা ঋণ দেবে এডিবি। মোট ব্যয় ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ টাকা। বাকি ৩ হাজার ৬৭৪ কোটি টাকা সরকারিখাত থেকে মেটানো হবে।
অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে। এটিসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমাদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ ১৩ হাজার ২৪৪ কোটি ৬৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভার বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় ঢাকা-সিলেট ফোরলেন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের টাকা উঠে আসবে কারণ এই সড়কে টোল আদায় করা হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সকল মহাসড়কে টোল আদায় করা হবে। প্রাইয়রোটি বেসিসি একটা ইয়ার মার্ক একাউন্ট থাকবে। এই একাউন্টে টাকা জমা হবে
প্রতি কিলোমিটারে ৮১ কোটি টাকা ব্যয় ধরা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন,যা ব্যয় হবার তাই হচ্ছে। সকল বিষয়ে দাম বাড়ছে। ভূমি অধিগ্রহণে কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ইউটিলিটিও স্থানান্তর করা হবে, নির্মাণ করা হবে ৩২১টি আরসিসি কালভার্ট। কালভার্টগুলোর মোট দৈর্ঘ্য হবে প্রায় এক হাজার ৩৮১ মিটার। ছোট-বড় ৭০টি ব্রিজসহ থাকবে। থাকবে পাঁচটি রেলওয়ে ওভারপাস।৫ কিলোমিটার উড়াল সড়ক থাকবে এসব কারণেই মূলত ব্যয় বাড়ছে। সড়ক থেকে ইকোনোমিক্যালি রিটার্ন আসবে। ভালো কিছু পেতে হলে দাম দিতে হবে। ছোট মন দিয়ে বড় কাজ হয় না। আমাদের সরকারের মন বড় । সরকার বড় মন নিয়ে দেশবাসীর ভাগ্য পরিবর্তন করতে উন্নয়ন করছে।’
তিনি আরো বলেন, সড়কের পাশে বিশ্রামাগার নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে সরকার প্রধান(প্রধানমন্ত্রী) নির্দেশ দিয়েছে। কাজুবাদামের চারা যেন নিজেরা উৎপাদন করতে পারি সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে।
৫৩৪ কোটি টাকা ব্যয়ে’ পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (১ম সংশোধিত) ‘প্রকল্প একনেক সভায় অনুমোগদন দেয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী একনেক সভায় পায়রা বন্দরের সামগ্রিক পরিকল্পনা বা মাস্টারপ্ল্যান জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিজনেস নিউজ/এসআর