October 25, 2026, 8:38 am

সালমানের জন্যই শ্যুটিং ফ্লোরে হেনস্থা হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলেন প্রিয়াঙ্কা

সালমানের জন্যই শ্যুটিং ফ্লোরে হেনস্থা হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলেন প্রিয়াঙ্কা

অন্তর্বাস ছাড়াই একটি গানের শ্যুটিংয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে প্রস্তাব দেওয়া হয়। ক্যারিয়ারের শুরুতে এমন ঘটনা ঘটায়, তিনি কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় কার্যত রক্ষাকর্তার ভূমিকায় হাজির হন সালমান খান।

সালমান খান স্পষ্ট জানিয়ে দেন কোনও ছবির গানের দৃশ্যের জন্য প্রিয়াঙ্কাকে পরিচালকের এমন নির্দেশ মানতে হবে না। সালমান খানের জন্যই সেদিন শ্যুটিং ফ্লোরে হেনস্থা হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলেন বলে জানান প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি নিজের বই ‘আনফিনিশড’ প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। ওই বইয়ের উদ্বোধনেই অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন পিগি।

‘আনফিনিশড’-এর প্রকাশ অনুষ্ঠানে কখনও বর্ণ বিদ্বেষের সম্মুখীন তিনি কীভাবে হন, সে বিষয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া। আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা।

যেখানে নিকের সঙ্গে তার সম্পর্ক, মায়ের সঙ্গে মার্কিন পপ তারকা জামাইয়ের সম্পর্ক- সবকিছু নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা। এসবের মাঝে হৃতিক রোশন কীভাবে তাকে একবার সাহায্য করেছিলেন, সে বিষয়েও অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।

এদিকে, মাত্র ‘হোয়াইট টাইগার’ ছবির শ্যুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিতে রাজকুমার রাও এবং আদর্শ গৌরবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

বিজনেস নিউজ/ আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com