October 25, 2026, 8:37 am

ন্যান্সির মানহানির মামলায় জামিন পেল আসিফ

ন্যান্সির মানহানির মামলায় জামিন পেল আসিফ

গায়িকা ন্যান্সির করা মানহানির মামলায় জামিন পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আসিফের জামিনের আদেশ দেন। একই সাথে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার র্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি রেজাউল কবির আনার।

এর আগে গত বছরের ১০ জুলাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন ন্যান্সি। পরে নির্দেশ তদন্ত করে সত্যতা পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসিকিউশন জমা দেয় পুলিশ। পরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আব্দুল হাই আজ ১৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জিডিতে ন্যান্সি উল্লেখ করেন, আসিফ আকবর বিভিন্ন তারিখ ও সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ইউটিউব ও টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্যসহ কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করেন। আমার বিরুদ্ধে মিথ্যাচার করেন।।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com