May 26, 2026, 1:26 am
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ২৪ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
কোম্পানিটির মোট শেয়ারের ৩৩ দশমিক ৫৫ শতাংশ রয়েছে পরিচালকদের কাছে, ১৪ দশমিক ২৮ শতাংশ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এবং ৮ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে বিদেশী বিনিয়োগকারীদের কাছে। এছাড়া ৪৩ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
বিজনেস নিউজ/এসআর