July 12, 2026, 6:08 am

বিকেলের নাস্তা তে বাঁধাকপির মজার রোল

বিকেলের নাস্তা তে বাঁধাকপির মজার রোল

এখনই সময় বাঁধাকপি দিয়ে নানা পদ তৈরি করে খাওয়ার। স্বাস্থ্যকর শীতের এই সবজি শরীরের জন্য খুবই উপকারী। এই সবজি দিয়ে তৈরি করা যায় বাহারি সব পদ। ভেজিটেবল থেকে চিকেন রোল খেতে সবাই পছন্দ করেন। তবে বাঁধাকপি দিয়ে রোল খেয়েছেন কি? স্বাদে অনন্য এই রোল হতে পারে ছোট খিদের বড় সমাধান।

উপকরণ:
বাঁধাকপির পাতা ৮টি, মাঝারি আলু সেদ্ধ ও ভর্তা ৪টি, মটরশুঁটি সেদ্ধ ও ভর্তা, চাট মশলা ১ চা চামচ, বেসন ১ কাপ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ ও লবণ স্বাদমতো

পদ্ধতি
প্রথমে বাঁধাকপি থেকে পাতাগুলো আলাদা করে রাখুন। পাতাগুলো লবণ পানিতে সেদ্ধ করে নিন। এতে করে পাতাগুলো নরম হবে এবং ভাঁজ করা যাবে। এবার আলু ও মটরশুঁটির ভর্তা, লবণ, চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর সেদ্ধ বাঁধাকপির পাতার ভেতর আলু ও মটরশুটির মিশ্রণটি দিয়ে দিন।

এবার বাঁধাকপির পাতাটিকে রোলের মতো করে পেঁচিয়ে নিন। এখন বেসন, লবণ, লাল মরিচের গুঁড়া, বেকিং সোডা, এবং পানি দিয়ে বাটার তৈরি করে নিন। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে বাঁধাকপির রোলগুলো বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দিন। বাদামি রং হয়ে এলে নামিয়ে ফেলুন। ব্যাস হয়ে গেলো মজাদার স্বাদের মচমচে বাঁধাকপির রোল।

বিজনেস নিউজ/ আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com