October 25, 2026, 8:38 am

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে নিশোর ১৪ নাটক

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে নিশোর ১৪ নাটক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। সারা বছরই নতুন-নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটে তার। আর কোনো দিবস এলে তো কথাই নেই। বিশেষ দিনগুলোয় দর্শকদের নতুন কিছু উপহার দিতে মরিয়া তিনি।

আগামী ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে আরো একটু আনন্দময় করতে দর্শকদের জন্য উপহারের ডালি সাজিয়েছেন নির্মাতা- অভিনয়শিল্পীরা। এবারের ভালোবাসা দিবসের ১৪ টির বেশি নাটকে অভিনয় করেছেন টিভি নাটকের সুপারস্টার আফরান নিশো।

জানা গেছে, ভালোবাসা দিবসে প্রচার হবে এমন ১৪ টির বেশি নাটকের কাজ শেষ করেছেন নিশো। যার মধ্যে ১২ টি নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, ১ টিতে তানজিন তিশা আর একটিতে সাবিলা নূর।

ভালোবাসা দিবসে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় তিনটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। নাটকগুলো হলো- ‘সিদ্ধান্ত’, নাটকটি ভালোবাসা দিবসে বাংলাভিশনের পর্দায় দেখা যাবে। ‘আন এক্সপেক্টেড মোমেন্ট’, নাটকটি (১৩ ফেব্রুয়ারিতে) বাংলাভিশনের পর্দায় দেখা যাবে। ‘মেরুন’, নাটকটি (১৫ ফেব্রুয়ারি) আরটিভিতে প্রচারিত হবে।

ভিকি জাহেদ পরিচালনায় নিশো ও মেহজাবিন অভিনয় করছেন তিনটি নাটকে। নাতকগুলো হল ‘মাজনু’,  এটি (১২ ফেব্রুয়ারি) লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। ‘ভুলজন্ম’, নাটকটি ভালোবাসা দিবসে রাত ১১ টা ২০ মিনিটে আরটিভির পর্দায় দেখতে পারবেন দর্শক। ‘ছন্দপতন’, নাটকে নিশোর সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা।এটি তারিখ এখন চুড়ায় হয়নি।

মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো। নাটকটির নাম ‘কাজল রেখা’,  এতে নিশোর বিপরীতে দেখা যাবে মেহজাবীনকে। নাটকটি ভালোবাসা দিবসে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

‘নৈব নৈব চ’ নামের একটি নাটকে রাফাত মজুমদার রিংকুর পরিচালক কাজ করেছেন নিশো ও মেহজাবিন। নাটকটি (১৪ ফেব্রুয়ারি) এনটিভিতে রাত ৯ টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘লতা অডিও’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। এটি (১২ ফেব্রুয়ারি) মোশন রকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

‘বিলোপ’ নাটকটি পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। এতে অভিনয় করেছেন।আফরান নিশো ও মেহজাবিন। নাটকটি ( ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টায় আরটিভিতে প্রচার হবে।

‘ভুলতে পারিনা’ আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত আরেকটি নাটক। এটি পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। নাটকটি ভালোবাসা দিবসে উপলক্ষে দিপ্ত টেলিভিশন এবং রঙ্গন ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

মেহেদী হাসান জনি পরিচালনায় ‘দেবদাস ২.০’ নাটকটি ১৩ (ফেব্রুয়ারি) রাত ১০ টায় সাউন্ডের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এতে নিশোর বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।

‘আবার ভালোবাসার স্বাধ জাগে’ নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটি ঈগল ড্রামা ইউটিউব চ্যানেলে দেখা যাবে ভালোবাসা দিবস উপলক্ষে। এতে অভিনয় করছেন মেহজাবিন-নিশো।

‘গোলমরিচ’ নাটকটি পরিচালনা করেছেন  রুবেল হাসান। এটি সিএমভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। এতে নিশোর বিপরীতে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com