August 24, 2026, 10:03 pm

বেশ কয়েকটি সরকারি সংস্থার ওএসএসে যুক্ত হতে আগ্রহ নেই: বিডা চেয়ারম্যান

বেশ কয়েকটি সরকারি সংস্থার ওএসএসে যুক্ত হতে আগ্রহ নেই: বিডা চেয়ারম্যান

বেশ কয়েকটি সরকারি সংস্থার সাথে অনেক আগে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে ওএসএসে আমাদের সেবা যুক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে কয়েকটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক্ষ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টেকনিক্যাল সমস্যা তো থাকবেই সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের স্বদিচ্ছা। আমরা যারা কাজ করি মনে প্রাণে বিশ্বাস করি সদিচ্ছা ছাড়া কোন কিছু ভালো করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, যত ভালো মেশিন ই হোক যিনি এই মেশিনটি পরিচালনা করেছেন তিনি যদি ভালো না হয় তাহলে মেশিনটি ভালো কাজ করবেনা।

বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ১১ টি সংস্থার ৪১ টি সেবা প্রদান করে আসছে। বিনিয়োগ সেবার মান উন্নত করার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি, আশা করি এবছরের মধ্যেই ৩৫ সংস্থার মাধ্যমে ১৫৪টি বিনিয়োগ সেবা দিতে সক্ষম হবো। যা আমাদের ইজ অব ডুয়িং বিজনেস (ব্যবসা সহজ করা) সূচকে দুই অংকের ঘরে উন্নত হওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন বলেন বিনিয়োগ সেবার মান উন্নত করার জন্য আমাদের প্রচেষ্ঠা অবহ্যত রয়েছে, অধিক বিনিয়োগ মানে অধিক কর্মসংস্থান এবং উন্নয়নের পথে আরো এগিয়ে যাওয়া।

এসময়ে তিনি আরো বলেন, অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ, বিনিয়োগের ক্ষেত্রে বিপুল আয়জন নিয়ে অপেক্ষা করে আছে।

উল্লেখ্য, আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ০৪টি সেবা প্রদানকারী সংস্থা (ক) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; (খ) নিবন্ধন অধিদপ্তর; (গ) ঢাকা ওয়াটার সাপ্লায় এন্ড স্যুয়ারেজ অথরিটি এবং (ঘ) বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ এর সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আলোচ্য সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হলে অনলাইন কানেক্টিভিটি স্বাপেক্ষে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নিম্নোক্ত ১৬ টি সেবা প্রদান করা সম্ভব হবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com