October 25, 2026, 8:38 am

মেহজাবিনের গানের শিক্ষক অপূর্ব!

মেহজাবিনের গানের শিক্ষক অপূর্ব!

হারমোনিয়াম নিয়ে বেশ গম্ভীরভাবে গলা সাধছেন অপূর্ব। পাশে বসে তবলায় মনোযোগী মেহজাবীন। এভাবেই নাটকে গুরু শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। আসছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মধু সিং’র দৃশ্য। অপূর্বর গল্প ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকটিতে দু’জন সংগীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার হয়েছে। তবে এটা সত্যি গানের প্রতি প্রবল শ্রদ্ধা ভালোবাসা রেখেই, গান শেখাকে কেন্দ্র করে এ নাটকের গল্প এগিয়েছে। আমি এবং মেহজাবীন চেষ্টা করেছি গল্পানুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক, প্রচারের পর কেমন সাড়া মেলে।

মেহজাবীন বলেন, নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে দারুণ লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক।

নির্মাতা মহিদুল মহিম জানান, আসছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ‘মধু সিং’ নাটকটি প্রচার হবে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com