May 25, 2026, 6:29 am

মুনাফা বেড়েছে ওয়ালটনের

মুনাফা বেড়েছে ওয়ালটনের

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৮ টাকা। আগের বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ১৭ পয়সা।

চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২০ টাকা ৩৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৮৭ টাকা ৯৪ পয়সা।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com