October 25, 2026, 8:40 am

আবারো ফেসবুকে ফিরলেন অপু বিশ্বাস

আবারো ফেসবুকে ফিরলেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার দর্শক প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বেশ অনেক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়নি তাকে। কেননা গত বছরের সেপ্টেম্বরে তার ব্যবহৃত আইডিটি ডিজেবল হয়ে যায়। অবশেষে আইডিটি ফেরত পেলেন তিনি।

অপু বিশ্বাস বলেন, গত বছরের সেপ্টেম্বরে আমার আইডিটি হুট করেই ডিজেবল হয়ে যায়। এরপর আমি আমার পেইজটিই শুধু ব্যবহার করেছি। তবে অবশেষে আমি আইডিটি ফেরত পেলাম। এখন থেকে আবারো আমার পরিচিতজনরা ফেইসবুকে আমাকে পাবেন।

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ ছবিটি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাবে।

বিজনেস নিউজ/ আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com