August 15, 2026, 12:14 am

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে টাকার পরিমাণে ৭৮৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০২ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ১৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৯ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com