August 26, 2026, 9:17 pm

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেক লিমিটেড। কোম্পানিটির মোট ১৬২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি মোট ২ কোটি ৩ লাখ ৬ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ১৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭২ কোটি টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ লাখ ৭৯ হাজার  ৭২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৩৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, মীর আখতার হোসেন, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, স্কয়ার ফার্মা ও বিডি ফিন্যান্স লিমিটেড।

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com