July 26, 2026, 7:03 pm

দর পতনের শীর্ষে ফার্স্ট ফিন্যান্স

দর পতনের শীর্ষে ফার্স্ট ফিন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩০ পয়সা বা ৪.৮৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ বারে ২ হাজার  ৪৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ হাজার টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩০ পয়সা বা ১.৮৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৮০ পয়সা বা ১.৫১ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, দেশ গার্মেন্টস, যমুনা ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, স্কয়ার টেক্সটাইল ও ফার্মা এইডস লিমিটেড।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com