September 3, 2026, 9:08 pm

জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পর কূটনীতিকদের বহিষ্কারের এই ঘোষণা এলো।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের কোনো কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন।

উল্লেখ্য, নার্ভ এজেন্ট প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পরই গ্রেপ্তার হন অ্যালেক্সেই নাভালনি, সাজা স্থগিতের শর্ত লংঘনের দায়ে তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com