July 28, 2026, 1:00 pm

পুঁজিবাজার সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২২ মিনিট পরযন্ত ডিএসইতে ২৫৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ২৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com