May 26, 2026, 11:42 am

মিরপুরে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রান-২৫

মিরপুরে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে রান-২৫

মানুষ মানুষের জন্য, তাই এই বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করল স্থানীয় যুব সংঘ রান-২৫।

আজ শনিবার (৩০ জানুয়ারি) মিরপুরের শেওড়াপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি।

স্থানীয় যুব সংঘের এ ধরণের ধারাবাহিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।  তিনি এলাকার উন্নয়নে এবং দরিদ্র জনসাধারণের যেকোন সমস্যায় সবসময় পাশে থাকার ঘোষণা দেন।

অনুষ্ঠানে রান-২৫ এর সভাপতি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান চৌধুরীসহ সকল সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রান-২৫ সবসময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সামাজিক কর্মসূচীতে ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সবসময় এলাকাবাসীর পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com