May 26, 2026, 11:41 am
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি অরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ২ টাকা ০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ১৪ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৭ টাকা ৯১ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।
বিজনেস নিউজ/এমআরএম