October 26, 2026, 8:01 am

ইরফান-মেহজাবীনের ‘রেড ভেলভেট’

ইরফান-মেহজাবীনের ‘রেড ভেলভেট’

মজার মজার কেক তৈরি করে বেশ সুনাম অর্জন করেছেন। প্রতিদিন অনলাইনেও পান প্রচুর অর্ডার। এমনকি কেক তৈরির প্রশিক্ষণও দেন মেহজাবীন।

বান্ধবীর জন্মদিনের কেকের অর্ডার নিয়ে এক অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে তার সঙ্গে কথা হয় ইরফান সাজ্জাদের। মেহজাবিনের কেক খেয়ে মুগ্ধ হন তিনি। তার কাছ থেকে কেক তৈরি শিখতে চান।

একটা সময় তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ইরফানের মা বাধা দেন। কারণ মেহজাবীনের একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রেড ভেলভেট’।

রুম্মান রশিদ খানের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ইরফান সাজ্জাদ, মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, গুলশান আরা, লিওনাসহ আরো অনেকে। ২৯ জানুয়ারি রাত ৯টায় নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com