May 26, 2026, 11:42 am
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রি লিমিটেড করপোরেট সুশাসনের জন্য ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল কোম্পাপানিজ ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রদত্ত গোল্ড অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন করেছে।
গত ২৩ জানুয়ারি ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, আইসিএসবি’র প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
বিজনেস নিউজ/এমআরএম