November 29, 2026, 2:40 am

পুঁজিবাজারে সাপ্তাহিক গেইনারের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে সাপ্তাহিক গেইনারের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৩.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ টাকা। আর সপ্তাহে শেষ কার্যদিবস লেনদেন শেষে ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ২১.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অগ্রণী ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসে।

ডিএসইতে সপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬.১৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৫.০৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৪.৫৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৩.৩৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০.৪৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১০.১২ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৮৯ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৮.৬৯ শতাংশ বেড়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com