May 25, 2026, 6:28 am

ওয়ালটনের তরুণ পরিচালকের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

ওয়ালটনের তরুণ পরিচালকের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

ওয়ালটন গ্রুপের তরুন পরিচালক মাহবুব আলম মৃদুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ শুক্রবার এক শোক বার্তায় মন্ত্রী বলেন,মরহুমের পিতা এস এম শামসুল আলম ও পরিবারের অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল ওয়ালটন কোম্পানি। দেশে কর্মসংস্থানসহ ওয়ালটন পণ্য আজ দেশ-বিদেশে সমাদৃত।পিতা ও চাচাদের পথ ধরে ওয়ালটনকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে মৃদুলও ওয়ালটনের হাল ধরে।কিন্তু মাত্র ২৩ বছর বয়সের তরতাজা এ তরুনকে সবাইকে কাদিয়ে অপরিণত বয়সেই ইহধাম ত্যাগ  করতে হয়।এ এক অপূরণীয় ক্ষতি যা পূরন হবার নয়।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহবুব আলম মৃদুল বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওয়ালটন এর অফিস সূত্রে জানা গিয়েছে যে, আজ শুক্রবার (২২ জানুয়ারি) মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়ারে, বাদ জুম্মা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com