October 7, 2026, 6:17 pm

পিকে হালদারের দুই সহযোগীকে গ্রেফতার করেছে দুদক

পিকে হালদারের দুই সহযোগীকে গ্রেফতার করেছে দুদক

জিজ্ঞাসাবাদ শেষে পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, জিজ্ঞাসাবাদ শেষে সুকুমার ও তার মেয়ে অনিন্দিতাকে গ্রেফতার করে দুদক।

সকাল ১০টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের দুপুর ১টায় গ্রেফতার করেন সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে আদালত পিকে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত।

এ তালিকায় সুকুমার ও তার মেয়ে অনিন্দিতাও রয়েছেন। পরে এ দু’জনসহ ৬২ জনের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করে দুদক।

প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে লিজিং কোম্পানি থেকে তিন হাজার ৫০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়েছেন প্রায় ১০ হাজার কোটি টাকা। এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com