October 7, 2026, 5:33 pm

ঢাকায় পৌঁছাল বহুল আকাঙ্ক্ষিত করোনা টিকা

ঢাকায় পৌঁছাল বহুল আকাঙ্ক্ষিত করোনা টিকা

দেশে পৌঁছে গেছে বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকা। ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে করোনা ভাইরাসের টিকা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশকে উপহার হিসেবে এ ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিল ভারত। মুম্বাই থেকে উপহারের এ টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১ টার দিকে  ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে পুলিশের স্কট টিম করোনার টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে পৌঁছে দেবে। তার আগে দুপুরে দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে।

এখন এসব কাভার্ড ভ্যানে টিকার চালান তোলা হচ্ছে।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com