October 26, 2026, 8:00 am

চাঁদা আদায় করেন অপূর্ব!

চাঁদা আদায় করেন অপূর্ব!

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রী জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। পর্দায় জুটি বেঁধে তারা অনেক হিট নাটক উপহার দিয়েছেন। সম্প্রতি আবারো দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে ‘ভাই এক প্রেমিক মাস্তান’ নাটকের মাধ্যমে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া।

নাটকের গল্পে দেখা যাবে জায়েদ এলাকার শীর্ষ মাস্তান। ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করাই তার কাজ। একসময় জায়েদ বাহিনী নিশিতা নামে এক মেয়েকে তুলে নিয়ে আসে। নিশিতার মুখ ঢেকে তাকে জায়েদের সামনে আনলে রেগে যায় সে।

তারপর জায়েদ গিয়ে নিশিতার মুখের কাপড় খুলে দেয়। আর সঙ্গে সঙ্গে নিশিতা তাকে কষে চড় দেয়। এতে সবাই অবাক হয়ে যায়! জায়েদ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। নিশিতাকে মারতে যেতে চাইলে জায়েদ ইশারায় তাদেরকে না করে।

নিশিতা জায়েদকে বকাঝকা করে সেখান থেকে চলে যায়। উল্টো জায়েদ নিশিতাকে পথ দেখাতে এক ছেলেকে পাঠায়। তারপর গল্পে নতুন মোড় আসে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক।

নাটকটিতে জায়েদ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নিশিতা চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে। এছাড়া অভিনয় করেছেন হাফিজ, সজীব চৌধুরী, রাসেল প্রমুখ।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com