November 29, 2026, 2:22 am

সূচকের পতনে লেনদেন

সূচকের পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৪৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে  অবস্থান করছে এক হাজার ২৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ২১ কোটি ৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com