October 27, 2026, 1:56 am

বিমা কোম্পানিগুলোকে ন্যূনতম মূলধন ও ৬০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ

বিমা কোম্পানিগুলোকে ন্যূনতম মূলধন ও ৬০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ

আগামী এক মাসের মধ্যে দেশে নিবন্ধিত লাইফ ইন্স্যুরেন্স ও নন-লাইফ ইন্স্যুরেন্সগুলোকে ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণ এবং পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের ধারণের নির্দেশনা জারি করা হয়েছে। ইন্সুরেন্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ নির্দেশনা জারি করে।

সোমবার (১৭ জানুয়ারি) আইডিআরএ’র পরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় আগামী এক মাসের মধ্যে তফসিল-১ অনুযায়ী ন্যূনতম পরিশোধিত মূলধন সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বীমা আইন আনুযায়ী, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ন্যূনতম ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। যার ৬০ শতাংশ উদ্যোক্তারা দেবেন। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

অন্যদিকে, নন-লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ন্যূনতম ৪০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। যার ৬০ শতাংশ উদ্যোক্তারা দেবেন। অবশিষ্ট ৪০ শতাংশ জনসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

ঢাকা স্টক একক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৯টি ইন্স্যুরেন্সের মধ্যে নন-লাইফ ইন্স্যুরেন্স ৩৭টি এবং লাইফ ইন্স্যুরেন্স ১২টি। এর মধ্যে নন-লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকার নিচে রয়েছে ৪টির। কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স।

প্রভাতী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন রয়েছে ২৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকা, অগ্রণী ইন্স্যুরেন্সের ৩০ কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং ইসলামিক ইন্স্যুরেন্সের ৩৭ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, লাইফ ইন্স্যুরেন্সগুলোর মধ্যে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে রয়েছে ২টির। কোম্পানি ২টির মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ কোটি ৪২ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে, তালিকাভুক্ত ৪৯টি কোম্পানির মধ্যে মাত্র ৫টি ইন্স্যুরেন্সের উদ্যোক্তাদের শেয়ার রয়েছে ৬০ শতাংশ বা তার বেশি। কোম্পানিগুলো হলো-এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

অপরদিকে, উদ্যোক্তাদের শেয়ার ৬০ শতাংশের নিচে রয়েছে ৪৪টি ইন্স্যুরেন্সের। এর মধ্যে উদ্যোক্তাদের শেয়ার সবচেয়ে কম রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স, বিজিআইসি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিগুলোর উদ্যোক্তাদের কাছে শেয়ার রয়েছে ৩৫ শতাংশেরও কম।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com