November 29, 2026, 2:08 am

মার্জিনে সর্বোচ্চ সুদ হার ১২ শতাংশ নির্ধারণ

মার্জিনে সর্বোচ্চ সুদ হার ১২ শতাংশ নির্ধারণ

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ সুদ হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৭৫৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের নিকট থেকে কস্ট অব ফান্ডের সহিত অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করিতে পারবে। কিন্তু কোনক্রমেই মার্জিনের সুদ হার ১২ শতাংশের বেশি হবে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com