October 26, 2026, 10:53 pm

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নছিমনের ৭ যাত্রীর মৃত্যু

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নছিমনের ৭ যাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নছিমন সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই নছিমনের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

আজ বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com