November 29, 2026, 2:08 am

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫০ মিনিট পরযন্ত ডিএসইতে ৫৪৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ৩০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১৪ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com