November 29, 2026, 1:38 am

পুঁজিবাজার থেকে চাঁদা তোলার অনুমোদন পেয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার

পুঁজিবাজার থেকে চাঁদা তোলার অনুমোদন পেয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য বারাকা পতেঙ্গা পাওয়ারের বিডিং অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলি পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩০ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস।

উল্লেখ্য, কোম্পানিটির সম্মতিপত্র প্রদানের তারিখ থেকে পরবর্তী ৫ বছর বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না বলে কমিশন জানিয়েছে। এছাড়া সাবসিডিয়ারিতে সবসময় ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারন করতে হবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com