May 26, 2026, 11:43 am

বিদায়ী বছরে লেনদেনে শীর্ষ ব্রোকার লংকাবাংলা

বিদায়ী বছরে লেনদেনে শীর্ষ ব্রোকার লংকাবাংলা

বিদায়ী বছর তথা ২০২০ সালের সেরা ব্রোকারহাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেনের পরিমাণের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় এবারও সবার শীর্ষে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড আছে তৃতীয় অবস্থানে।

এছাড়া তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, পঞ্চম স্থানে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ষষ্ঠ স্থানে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, সপ্তম স্থানে সিটি ব্রোকারেজ লিমিটেড, অষ্টম স্থানে শেলটেক ব্রোকারেজ, নবম স্থানে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড ও দশম অবস্থানে ছিল ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড।

শীর্ষ ২০ ব্রোকারহাউজের তালিকায় আরও আছে (ক্রম অনুসারে) ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, বেক্সিমকো সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিউকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ ও বিডি সানলাইফ সিকিউরিটিজ।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com