May 26, 2026, 4:25 am
নতুন বছরে অনেকেই অনলাইন ব্যবসা করার পরিকল্পনা করছেন বা করেছেন। কিন্তু হুট করেই পেজ ক্রিয়েট করেই শুরু করে পোস্ট করা শুরু করেন। কয়েকদিন পরে সেল না পেয়ে হতাশায় ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা করেন।কিন্তু সফল হওয়ায় অনেক কৌশল রয়েছে। আপনি কি সেই কৌশলগুলো জানেন?
চলুন সফল হওয়ায় মৌলিক কিছু কৌশল নিয়ে আলোচনা করা যাক।
১। নতুন উদ্যোক্তারা অধিকাংশই জানেন না যে কীভাবে পেজ সাজাতে হবে বা কীভাবে বিজনেস লুক আনতে হবে? আপনি যদি বিজনেস লুক না আনেন তাহলে কিন্তু সেল বাড়বে না।। তাহলে কি করবেন? নিজের বিজনেস পেজকে বিজনেস লুক দিন সেল হবেই। আর সেল হলেই আপনি সফল।
২। অধিকাংশ নতুন অনলাইন ব্যবসায়ীই মনে করেন ফেসবুকে পেজ খুললেই ব্যবসা শুরু হয়ে গেল। কিন্তু এটা জানেন না কিছু কৌশল অবলম্বন করে অল্প সময় অপেক্ষা করে খুব সহজেই একসঙ্গে সাড়ে ৪ হাজার লাইক ও ৭ হাজারের বেশি ফলোয়ার নিয়ে পেজ ক্রিয়েট করা যায়। ও কীভাবে করবেন ভাবছেন?? ভাবনার কিছু নেই। পরিচিত কোনও ডিজিটাল মার্কেটারের সঙ্গে যোগাযোগ করেন। অল্প কিছু ফি এর বিনিময়ে তিনি করে দিবেন।
৩। নিজের আইডি থেকে সেল শুরু করুন। একটা বিষয় চিন্তা করুন তো… আপনার আইডিতে যারা বন্ধু তালিকায় আছেন তারা আপনাকে চেনেন এবং বিশ্বাস করেন। কিন্তু আপনি যখন পেজ থেকে সেল পোস্ট দিচ্ছেন তখন কি কেউ আপনার পরিচয় পাচ্ছেন যে আপনিই সেলার? আমরা কিন্তু কখনোই অপরিচিত মানুষের থেকে কেনাকাটা করে স্বস্তি পাই না। বরং পরিচিত মানুষ খুঁজি এক টাকার পণ্য কিনতেও। তাই নিজের আইডি থেকে পরিচিতদের কাছে বিক্রি শুরু করুন।
৪। পরিচিতদের মধ্যে বিক্রি করলেন। কাজ শেষ? না, একদমই নয়। এবার তাদেরকে অনুরোধ করেন আপনার পেজটিতে রিভিউ দিতে। রিভিউ অনলাইন ব্যবসায় সেল বাড়ার বড়ো হাতিয়ার। যত ভালো রিভিউ পাবেন তত সেল বৃদ্ধি পাবে।
৫। সবসময় একটিভ থাকুন। নিজের পণ্যের প্রচার করুন। পেজে পোস্ট করে নিজের আইডিতে শেয়ার করুন। পরিচিতদের শেয়ার করতে বলুন। আপনার পণ্য নিয়ে অন্য কোন কোন পেজ বা ব্রান্ড কাজ করে দেখুন। পোটেনশিয়াল কাস্টমার খুঁজে খুঁজে তাদেরকে ইনবক্সে অফার সহ পণ্য কেনার আমন্ত্রণ জানান।
এভাবেই নিজের পণ্যের প্রচার করে সেল বাড়াতে হবে। সেল বাড়লে বিজনেস বাড়বে। একটা সময় আপনি সফল হবেন। মনে রাখতে হবে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।
বিজনেস নিউজ/এসআর