October 7, 2026, 4:04 pm

যেকোনো মুহূর্তে পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট

যেকোনো মুহূর্তে পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারের বিরুদ্ধে ইন্টারপোল যেকোন মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (৩ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে দুদকের পক্ষে এ তথ্য জানানো হয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এদিকে পি কে হালদারের প্রতারণার শিকার সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের পরিবারসহ ভুক্তভোগী বিনিয়োগকারীরা এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দিতে আদালতের কাছে আকুতি জানিয়েছেন তারা।

এর আগে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সরকার কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আদালতকে দুদক জানায়, যেকোনও মুহূর্তে পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে।

আদালতে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন পিকে হালদারের পিপলস লিজিংয়ে ক্ষতিগ্রস্ত চার বিনিয়োগকারী। পরে আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com