October 7, 2026, 4:04 pm

যানবাহনের ফিটনেস নবায়নের সময়সীমা আরও বাড়লো

যানবাহনের ফিটনেস নবায়নের সময়সীমা আরও বাড়লো

জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের বর্ধিত সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে।

আজ রোববার (০৩ জানুয়ারি) জরিমানা মওকুফ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়, আগামী ৩০ জুন পর্যন্ত নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) ও ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ছাড়া মূল কর/ফি জমাপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া হলো।

এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সেই সময় শেষ হওয়ার পর নতুন করে আবার সময়সীমা বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরো বলেছে, আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোন সুযোগ দেওয়া হবে না।

বিজনেস নিউজ / এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com