November 29, 2026, 1:28 am

বছরের প্রথম দিনেই ধামাকা পুঁজিবাজার, ১ ঘন্টায় লেনদেন ৭০০ কোটি

বছরের প্রথম দিনেই ধামাকা পুঁজিবাজার, ১ ঘন্টায় লেনদেন ৭০০ কোটি

নতুন বছর ২০২১ সালের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৭০৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ২৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক  ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে  ৫৫টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com