October 7, 2026, 4:05 pm

প্রাকৃতিক পরিবেশে আগারগাঁওয়ে পর্যটনের রেস্টুরেন্ট

প্রাকৃতিক পরিবেশে আগারগাঁওয়ে পর্যটনের রেস্টুরেন্ট

একটা সময় বন্ধুদের সঙ্গে সময় কাটাতে মানুষ পার্কে কিংবা চায়ের দোকানে আড্ডা দিতো। সময় গড়িয়েছে, মধ্যবিত্ত-উচ্চবিত্তের চিন্তা চেতনায় এসেছে আমূল পরিবর্তন। রাজধানীর রেস্টুরেন্টগুলো হয়ে উঠেছে এ সময়কার আড্ডাস্থল।

প্রেমিক-প্রেমিকার দেখা, পুরোনো বন্ধুদের সঙ্গে গেট টুগেদার, পরিবারের সবাই মিলে একসঙ্গে খেতে যাওয়া কিংবা সারাদিনের ধকলের পর বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার চাহিদাকে সামনে রেখে গড়ে উঠেছে নানা রেস্টুরেন্ট।

খাবারের ভিন্নতা, অনন্য সব ডেকোরেশনের মাধ্যমে রেস্টুরেন্টগুলো নতুনত্ব আনার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে আছে কিছু রুফটপ রেস্তোরাঁ। যেখানে খোলা আকাশের নিচে বসে উপভোগ করতে পারবেন বিভিন্ন খাবারদাবার।

আজ রোববার (৩ জানুয়ারি) আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন করপোরেশনের ছাদে উদ্বোধন হয়েছে রুফটপ রেস্টুরেন্টের। সেখানকার মনোরোম প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি সুলভ মূল্যে মজাদার সব খাবার রেস্টুরেন্টটিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন এই রেস্টুরেন্টের ইউনিট ম্যানেজার কিশোর কুমার নাথ।

তিনি বলেন, সাড়ে ছয় হাজার বর্গফুটের রেস্টুরেন্টটিতে এক সঙ্গে ১৫০ জন মানুষ বসে খাওয়-দাওয়া করতে পারবেন। বেইজমেন্ট, সার্বক্ষণিক সুবিধাসহ ১৩১০ বর্গফুটের একটি কিচেন রেস্টুরেন্টটিকে সমৃদ্ধ করেছে। বুফে সিস্টেমে প্রায় ২৫০ থেকে ৩০০ জন লোক খাবার খেতে পারবেন।

তিনি আরও বলেন, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাতদিন আমাদের রেস্টুরেন্ট খোলা থাকবে। শুক্রবার ও শনিবার আমাদের ফ্যামিলি-ডে। এখানে সকাল, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা আছে। সেট মেন্যু, চাইনিজ, ইংলিশ খাবার ছাড়াও ভোজনরসিকরা তাদের পছন্দসই খাবার এখানে এসে খেতে পারবেন।

উন্নত সেবা দিতে এরই মধ্যে প্রশিক্ষিত ও অভিজ্ঞ শেফ এবং ওয়েটার নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com